ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীসহ ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুন ২০২৪, ১৬:৩০আপডেট : ০৬ জুন ২০২৪, ১৬:৩০

চট্টগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চট্টগ্রাম আইন কলেজের ছাত্রীসহ দুই মোটরসাইকেল (স্কুটি) আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে নগরীর পাহাড়তলী থানাধীন হক্কানী পেট্রোল পাম্পের পাশে ছোট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন চট্টগ্রাম আইন কলেজের এলএলবি প্রথম বর্ষের ছাত্রী শারমিন আক্তার (২২)। তিনি নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির এন ব্লকের মৃত ইয়াসিন বাবুলের মেয়ে। অপরজন একই এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়তলী থানাধীন হক্কানী পেট্রোল পাম্পের পাশে ছোট ব্রিজের ওপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুটি আরোহী দুই জন নিহত হয়েছেন। মেয়েটি চট্টগ্রাম আইন কলেজের ছাত্রী। গুরুতর আহত অবস্থায় নিহতদের চমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

আহত দুজনকে চমেক হাসপাতালে নিয়ে আসেন রফিকুল ইসলাম নামে এক কলেজছাত্র। তিনি জানান, স্কুটি এবং ট্রাকটি হক্কানী পেট্রোল পাম্প থেকে তেল নেয়। যাওয়ার সময় ট্রাকের পেছনের চাকার ধাক্কা লাগে স্কুটিতে। এতে ট্রাকের পেছনের চাকায় দুজন পিষ্ট হন। এতে রক্তক্ষরণে মেয়েটির ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যান। স্কুটিটা চালাচ্ছিলেন ছেলেটি। মেয়েটির ব্যাগে নগদ ৪৩ হাজার টাকা ছিল।

মেহেদী হাসানের ছোট ভাই রবিউল হোসেন তুহিন বলেন, ‘আমার ভাই একটি অনলাইন দৈনিকে চট্টগ্রাম থেকে কাজ করতেন। তার পাঁচ বছরের একটি মেয়েসন্তান রয়েছে। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা।’

পাহাড়তলী থানার এসআই মানিক ঘোষ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে মেয়েটি চট্টগ্রাম আইন কলেজের ছাত্রী এবং ছেলেটি বিবাহিত। তাদের মধ্যে কী সম্পর্ক তা জানা যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান