শ্রমিকদের অবরোধে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুন ২০২৪, ১৩:০৮ আপডেট : ১৪ জুন ২০২৪, ১৩:০৮

বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশ্বর এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা। শুক্রবার (১৪ জুন) সকাল থেকে এই আন্দোলনে নেমেছেন তারা।

জানা গেছে, ওই এলাকার ডেনিম প্রসেসিং প্লান্ট নামে কারখানার শ্রমিকরা এই অবরোধ করছেন।

ডেনিম প্রসেসিং প্লান্টের কয়েকজন শ্রমিক জানান, গত দুই মাসের বকেয়া বেতনসহ ওভারটাইমের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে অবরোধে নেমেছেন তারা। এ সময় কয়েক হাজার শ্রমিককে একসঙ্গে মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে, প্রায় দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বেকায়দায় পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রীসহ জরুরি প্রয়োজনের যাত্রীরা।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবার বাহার মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। যানজট নিরসনে কাজ চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উত্তরায় দ্বিতীয় দি‌নের ম‌তো পোশাকশ্রমিকদের সড়‌কে অবস্থান, যানজট তীব্র
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক