স্বামীকে রেখে স্ত্রীকে নিয়ে ছেড়ে যাওয়া ট্রেন থামলো

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুন ২০২৪, ১৩:২৩আপডেট : ২৫ জুন ২০২৪, ১৩:২৩

ট্রেন থেকে নেমে এক শিশুসন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন স্বামী। ভেতরে প্রচণ্ড ভিড় থাকায় আরেক সন্তানকে নিয়ে নামতে পারেননি স্ত্রী। এর মাঝেই ট্রেনটি ছেড়ে যায়। তিন মিনিট পর স্টেশনের আউটারে গার্ডের উদারতায় ট্রেনটি থামানো হয়। মঙ্গলবার (২৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা স্টেশনে এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বেলা ১১টার কিছু সময় পর কুমিল্লা স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি তিন মিনিট হলেও অতিরিক্ত যাত্রীচাপের কারণে সাত মিনিট দেওয়া হয়। এ সময় নির্দিষ্ট বগি থেকে এক সন্তানকে নিয়ে স্বামী নেমে যেতে পারলেও ভিড়ের কারণে আরেক সন্তানকে নিয়ে ট্রেনে আটকা পড়েন স্ত্রী। এর মধ্যে ট্রেন ছেড়ে দিলে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। যাত্রীরা বিষয়টি তাৎক্ষণিক গার্ডকে জানান। গার্ড লোকোমাস্টারকে সিগন্যাল দিলে ট্রেনটি থামানো হয়। এরপর ট্রেন থেকে সন্তানসহ নামেন ওই নারী।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন জানান, ট্রেনটি বেশিদূর যায়নি। মানবিক বিবেচনায় কিছু সময়ের জন্য ট্রেনটি দাঁড় করানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম