স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ১৮:৪৯ আপডেট : ৩০ জুন ২০২৪, ১৮:৪৯

কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার (৩০ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম জামাল হোসেন। হত্যার শিকার তার স্ত্রীর নাম মালেকা বেগম। জামাল কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরু মিয়ার ছেলে এবং পেশায় রিকশাচালক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জামাল হোসেন মলেকা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। স্বজনরা চান্দিনা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড়ভাই খোরশেদ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জামাল ঘটনার তিন দিন পর আদালতে হাজির করেন। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এরপর তদন্তকারী কর্মকর্তা ২০১৪ সালের ১৪ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আজ মামলার রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘আমরা আশাবাদী উচ্চ আদালত এই রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
এখনও কাঁদে নিদারাবাদ, আজও পাওয়া যায়নি একজনের লাশ
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক