রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

রাবি প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ১৫:১২আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৫:১২

অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৩০ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তিনটি (এ, বি ও সি) ইউনিটের প্রধান সমন্বয়ক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত স্নাতক প্রথম বর্ষের ভর্তি ও সাক্ষাৎকার কার্যক্রম পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

এর আগে, ৩০ জুন বিকালে ‘এ’ ইউনিটের সপ্তম মেধাতালিকা প্রকাশিত হয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যে এই ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ১ জুলাই ‘বি’ ইউনিটের নবম মেধাতালিকার ভর্তির শেষ তারিখ থাকলেও নতুন ঘোষণার ফলে তা স্থগিত থাকবে। অন্যদিকে, আগামী ১ ও ২ জুলাই ‘সি’ ইউনিটের ষষ্ঠ মেধাতালিকা থেকে ভর্তির সময়সূচি ছিল।

প্রসঙ্গত, রবিবার (৩০ জুন) বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা এবং দাফতরিক কাজ বর্জনের ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। পরে ওইদিন রাতে রাবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রত্যয় স্কিমের প্রতিবাদে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে ৮টি কর্মসূচির মধ্যে ৩ ও ৫ নম্বরটিতে ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে বলা হয়। এরপরই তিন ইউনিট থেকে পৃথক এই তিন বিজ্ঞপ্তি দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম