সড়কে প্রাণ গেলো অটোরিকশাযাত্রী ভাইবোনের

নোয়াখালী প্রতিনিধি
০৫ জুলাই ২০২৪, ২০:৪০ আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২০:৪০

নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বেগমগঞ্জ-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বিউটি আক্তার (২৪) ও মো. ইয়াছিন (১৭)। তারা উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের মৃত বশির উল্লার সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্তঃসত্ত্বা বিউটি ছোট ভাই ইয়াছিনকে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলার সোনাইমুড়ী বাজারে যান। দুপুর পৌনে ১টার দিকে ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। সড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছনে না দেখে আকস্মিকভাবে চালক অটোরিকশাটি সড়কের বাঁ দিক থেকে ডান দিকে ঢুকিয়ে দেয়। ওই সময় পেছনে থাকা বেগমগঞ্জগামী বেপরোয়া গতির কাভার্ভভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ভাইবোনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘কুমিল্লা থেকে বেগমগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই ভাইবোনের মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যান ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে।’

এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক