সড়কে প্রাণ গেলো দুই ভাইসহ এক মোটরসাইকেলের ৩ আরোহীর

গাইবান্ধা প্রতিনিধি
০৯ জুলাই ২০২৪, ২০:১৫আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২১:০২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ভাইসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি নাসিরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাইয়ের নাম নাহিদ মিয়া (২০) ও জাহিদ মিয়া (১৮)। তারা উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত জামানের ছেলে। অপর নিহত শাকিল মিয়া (২২) একই ইউনিয়নের পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহিদ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নাহিদ ও শাকিলকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নাসিরাবাদ এলাকার অঞ্চলিক মহাসড়কে উঠতেই দ্রুতগতিতে আসা গরুবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নাহিদ ও তার ভাই জাহিদ নিহত হন। পরে অপর আহত শাকিলকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহত তিন জনের বাড়ি দুর্ঘটনাস্থল নাসিরাবাদ এলাকার আশপাশেই।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম