চট্টগ্রামে মাছ ব্যবসায়ীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুলাই ২০২৪, ১৫:০৫ আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৫:০৫

চট্টগ্রামে মো. জালাল (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ জুলাই) আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মনু মিয়া দিঘির সামনে সকাল ৬টায় এ ঘটনা ঘটে।

নিহত মো. জালাল আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আলতাফ মুন্সির ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়। জালাল পেশায় মাছ ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক প্রত্যক্ষদর্শীর ঊদ্ধৃতি দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আনোয়ারা থানাধীন কালাবিবির দিঘির আড়তে গাড়িতে করে মাছ বিক্রি করতে যাচ্ছিলেন জালাল। মনু মিয়ার দিঘী নামক স্থানে পৌঁছলে দুষ্কৃতকারীরা গাড়ি আটকে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। জালালকে হাসপাতালে নিয়ে আসেন মহিউদ্দিন নামে এক ব্যক্তি।’

মহিউদ্দিন উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চৌকিদার হিসেবে দায়িত্বে আছেন। তিনি বলেন, ‘সকালে জালালসহ আমি কালাবিবির দিঘির আড়তে মাছ বিক্রি করতে যাচ্ছিলাম। এর মধ্যে মনু মিয়ার দিঘির সামনে একদল দুর্বৃত্ত আমাদের গতিরোধ করে। এ সময় জালাল গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। তারা জালালকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘যারা হত্যায় অংশ নিয়েছে তাদের সবাইকে আমি চিনি। তাদের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছি। পুলিশ তাদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জালাল নামে এক এক ব্যক্তি হত্যার শিকার হয়েছেন। শুনেছি তার সঙ্গে হামলাকারীদের জমিজমাসহ নানা বিষয়ে বিরোধ ছিল। এর জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক