বিজিবির উদ্যোগে বন্যাদুর্গত ফেনীর ছাগলনাইয়ায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিজিবির হেলিকপ্টারে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








