মৌলভীবাজারের কুলাউড়ার কাদিপুরে নিখোঁজের দুই দিন পর শুক্রবার সকালে পান্না বেগম(১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, ৯ মার্চ বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের তাহের আলীর কলোনির বাসিন্দা জুয়েল মিয়ার স্ত্রী পান্না বেগম। অনুসন্ধানের পর গতকাল শুক্রবার সকালে গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই জানান, প্রাথমিক তদন্তে পান্নার মৃত্যুর কোন কারণ এখনও জানা যায়নি। মৃতদেহে কোনো আঘাতের চিহ্নও নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
/এইচকে/








