তিতাস নদীতে নৌকা ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৬ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৬

কুমিল্লার হোমনায় নৌকা ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার রামকৃষ্ণপুর কানাই শাহ ঘাটের কাছে তিতাস নদীর চরলহনীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো– ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের আবু মুছার মেয়ে সামিয়া (১২); একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার (১২)। তারা রামকৃষ্ণপুর কামালস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টায় রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামকৃষ্ণপুর কেকেআরকে উচ্চ বিদ্যালয় ছুটি হয়। সে সময় নৌকায় বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া, কলাকান্দি ও নিজকান্দির শিক্ষার্থীরা খেয়াঘাটে আসে। পরে ৩০-৩২ জন ছাত্র-ছাত্রী ও অন্য যাত্রী নিয়ে একটি নৌকা ছেড়ে যায়। চরলহনীয়া গ্রামের কাছাকাছি গেলে বালুবাহী নৌকার ঢেউ লেগে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে পাড়ে আসলেও দুজন ডুবে মারা যায়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাঞ্ছারামপুরের প্রায় ৮০ জন শিক্ষার্থী হোমনার বিভিন্ন স্কুলে পড়ে। তারা হাট-বাজার করে আমাদের হোমনায় এসে। আজ বিকালে স্কুল ছুটি হলে শিক্ষার্থীরা নদী পার হয়ে বাসায় ফিরছিল। ঘাট ছেড়ে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় শিক্ষার্থীরা কোনোমতে কিনারায় আসে। কিন্তু দুজন আসতে পারেনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক