আন্দোলনে নিহত আসিফের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা হাবিব 

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৩ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় গুলিতে নিহত নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিব।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন এই বিএনপি নেতা। এ সময় আসিফের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের হাতে ৩৫ হাজার টাকা তুলে দেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘ছাত্র-জনতা তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে ফ্যাসিবাদী হাসিনাকে এ দেশ থেকে বিতাড়িত করেছে। এ জন্য তাদের স্যালুট জানাই। এ জন্য আমরা কৃতজ্ঞ, তাদের শ্রদ্ধা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি সরকারের কাছে দাবি জানাই, শহীদ আসিফের নামে আমাদের কিছু করতে হবে। আজ থেকে এই রাস্তার নাম “বীরশ্রেষ্ঠ আসিফ সড়ক” হিসেবে ঘোষণা দিয়ে গেলাম।’

তিনি বলেন, ‘আমাদের বলার কিছু নেই। আসিফের হত্যার বিচার কি আপনারা চান না? এই হাসিনার বিচার কী আপনারা চান না? অবশ্যই এর বিচার হওয়া উচিত।’ 

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার কারাগারে নিক্ষেপ করে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী, তাকেও ছাড় দেয়নি। তাকে চিকিৎসা পর্যন্ত দেয়নি ওই জালেম সরকার। আমাদের নেত্রীকে অসুস্থ করে রেখেছিল।’

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান। আসিফ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক