রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের মারধর, হাসপাতালে কর্মবিরতি

কক্সবাজার প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৬

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধর করেছেন রোগীর স্বজনরা। এ ঘটনায় হাসপাতালের সব বিভাগে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। পরে সেনাবাহিনীর একটি দল দুপুরে পরিদর্শন করে জরুরি বিভাগ চালু হলেও অন্যান্য বিভাগ বন্ধ রয়েছে।

বুধবার দিবাগত রাত দেড়টার সময় হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকা শহরের ৬নং পাড়ার যুবক আজিজ মারা যান।

রোগীর স্বজনদের অভিযোগ, ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরই আজিজের মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন স্বজনেরা। এ সময় কাজী সজীব নামে হাসপাতালের এক চিকিৎসককে বেধড়ক মারধর করা হয়। তারপর থেকে চিকিৎসাসেবা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কাজে ফিরবেন না বলে জানান চিকিৎসক-নার্সসহ সব ধরনের কর্মচারীরা।

চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করাকে কেন্দ্র করে একদল বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেন। এই ঘটনার সুরাহা না হলে হাসপাতালের আবাসিক রোগীদের কোনও ধরনের সেবা দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তারা। এমনকি ওয়ার্ডে ওয়ার্ডে প্রবেশ করে জোর করে চিকিৎসা কার্যক্রমও বন্ধ করে দেন। জরুরি বিভাগে সেবা সচল থাকলেও বেলা সাড়ে ১১টার দিকে সেটিও বন্ধ রেখে বিক্ষোভ করছেন চিকিৎসক-ওয়ার্ড কর্মীসহ হাসপাতালটির নানা শ্রেণির স্টাফরা।

কক্সবাজার সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুরুল হুদা বলেন, ‘যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে কোনও স্টাফই কাজে ফিরবেন না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা নিশ্চিত করতে হবে। কথায় কথায় চিকিৎসকসহ স্টাফদের ওপর হামলা হচ্ছে। তাতে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তা নিশ্চিত করুন। তারপর সেবা।’

ওয়ার্ডকর্মীদের নেতা শোভন দাশ বলেন, ‘গত তিন মাস কোনও ধরনের বেতন পাইনি। তারপরও আমরা সেবা নিশ্চিত করেছি। কিন্তু এখন নিজের ওপর হামলা হচ্ছে। নিরাপত্তা যদি না থাকে তাহলে কীভাবে কাজ করবো আমরা।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (প্রশাসন) ডা. জি আর এম জিহাদুল ইসলাম বলেন, ‘বিষয়টি সমাধানে আলোচনায় বসেছেন চিকিৎসক-নার্স ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈঠকটিতে সিদ্ধান্ত না আসলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে পারেন হাসপাতালের দায়িত্বরতরা।’

/এমএএ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের