কক্সবাজার উপকূলে ৬ ট্রলারডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩০

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ছয়টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩০ থেকে ৩৫টি ফিশিং ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর এবং বিকাল সাড়ে ৫টার দিকে লাবণি চ্যানেল ও ইনানী পয়েন্টে ঝড়ো বাতাসের কবলে পড়ে ছয়টি ট্রলার ডুবে যায়। পরে এসব ট্রলার স্রোতের তোড়ে সমুদ্রসৈকতের কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে ভেসে আসে। 

সাগর উপকূলে লাবণি চ্যানেলে এফবি রশিদা নামে একটি এবং সাগরের ইনানী পয়েন্টে পাঁচটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারে থাকা মাঝি-মাল্লারা কূলে উঠতে পারলেও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। মোহাম্মদ জামাল (৩৭) ও নুরুল আমিন (৩৫) নামে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এবং নুরুল আমিনের বাড়ি বাশখালী এলাকায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভির হোসেন। 

সী-সেইফ লাইফগার্ড কর্মীদের ইনচার্জ ওসমান গনি বলেন, ‘দায়িত্ব পালনের সময় লাইফগার্ড কর্মীরা একটি ট্রলার ভেসে আসতে দেখেন। পরে কাছে গিয়ে ভাসমান জেলেদের কূলে নিয়ে আসেন।’ 

এদিকে, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৩০ থেকে ৩৫টি ফিশিং ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সম্পাদক দেলোয়ার হোসেন।

সাগরে তিন নম্বর সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অফিস। সাগরে অবস্থান করা সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদে চলে আসতে বলা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম