কক্সবাজার সৈকতে নারীকে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪১

কক্সবাজার সমুদ্রসৈকতে নারীকে হেনস্তা ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের ঘটনায় মামলা হয়েছে। শনিবার দুপুরে কক্সবাজার সদর থানায় ভুক্তভোগী বাদী হয়ে এ মামলা করেন। এতে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত ফারুকুল ইসলাম (২২) ও নয়ন রুদ্র নামের দুই জনসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশের হেফাজতে থাকা অভিযুক্ত যুবক ফারুকুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ‘বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ঘুরতে গেলে ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে ফারুকুল ইসলামসহ একদল যুবক তাকে ঘিরে ধরে। তারা জানতে চায়, রাতে সমুদ্রসৈকতে সাধারণ মানুষকে কেন হয়রানি করি, গালাগাল করি। একপর্যায়ে আমাকে ও সঙ্গে থাকা ছয় মাসের অন্তঃসত্ত্বা আমার সহপাঠীকে লাঠি দিয়ে উপর্যুপরি বেধড়ক মারধর করে। পরে টানাহেঁচড়া করে কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে এবং শ্লীলতাহানি করে। এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ১২ হাজার টাকা মূল্যের একটি মোবাইল কেড়ে নিয়ে যায়। একই সঙ্গে এই ঘটনায় মামলা করতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।’

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়। ঘটনাটির গুরুতর ও স্পর্শকাতর বিবেচনায় পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাৎক্ষণিক মূল অভিযুক্ত যুবক ফারুকুল ইসলামকে শনাক্ত করে ওইদিন রাতে আটক করে। পরে ভিকটিম ফারুকুল ইসলাম ও নয়ন রুদ্রসহ (এজাহার নামীয়) ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সদর থানায় মামলা করা হয়। পরে আসামি ফারুকুলকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামি ফারুকুল চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতি বড় হাতিয়া এলাকার মৌলনা মাজেদুল ইসলামের ছেলে।’

এর আগে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এক হিজড়াকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসলে পুলিশ ওই যুবককে হেফাজতে নেয়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হিজড়াদের পক্ষ থেকে সকালে অভিযোগ করার কথা রয়েছে। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি লিখিত আবেদনের ওপর নির্ভর করবে।’

প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে। যেখানে দেখা যায়, সমুদ্রসৈকতে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে কান ধরে উঠবস করানো হচ্ছে। তাকে লাঠি দিয়ে প্রহার করে সৈকত থেকে চলে যেতে বলা হচ্ছে। তাকে ঘিরে রেখেছে জনা বিশেক যুবক। বেশির ভাগের হাতে ভিডিও ধারণরত মোবাইল ফোন।

আরও পড়ুন:

সমুদ্রসৈকতে লাঠি হাতে নারীদের ‘ক্যালানি’ দেওয়া সেই যুবকের খোঁজ মিলেছে

কক্সবাজার সৈকতে হিজড়াকে মারধর করা সেই তরুণ পুলিশ হেফাজতে

 
/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম ২ সহযোগীসহ গ্রেফতার
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম ২ সহযোগীসহ গ্রেফতার
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী