নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকাণ্ডে আরও একজন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:২০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:২০

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজ (৫০) নামে আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-১১-এর সহকারী পরিচালক সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হলেন– আলী হোসেনের ছেলে মোহাম্মদ ওরফে পারভেজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা সনদ বড়ুয়া জানান, উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র‌্যাব-১১-এর কাছে অর্পণ করা হয়। এ মামলায় জড়িত থাকার দায়ে সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার চাষাঢ়া এলাকা থেকে ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজকে র‌্যাব-১১ গ্রেফতার করে র‌্যাব। মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে হাজতে পাঠিয়েছেন।

এর আগে, চলতি মাসে ত্বকী হত্যার ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ ও ৯ সেপ্টেম্বর অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে র‌্যাব-১১। তারা হলেন– শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার। পরে তাদের রিমান্ডে নেওয়া হয়। পরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কাজল হাওলাদার। বাকি আসামিদের ফের রিমান্ডে নেওয়া হয়েছে।

এদিকে, গত ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে হত্যায় অভিযুক্ত আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। জামশেদ এখনও র‌্যাবের রিমান্ডে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সেই রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় আসামি অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত প্রথমে পুলিশ এবং পরে উচ্চ আদালতের নির্দেশে র‍্যাবের ওপর ন্যস্ত হয়। র‌্যাব ওই বছরের ২৯ জুলাই ইউসুফ হোসেন লিটন এবং ১২ নভেম্বর সুলতান শওকত ভ্রমর নামে দুজন অভিযুক্তের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে। জবানবন্দিতে তারা জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।

৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে।

উল্লেখ্য, আজমেরী ওসমান নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের ভাতিজা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের