শেখ হাসিনা সরকারের অত্যাচার এ দেশের মানুষ ভুলতে পারবে না: মুফতি ফয়জুল করীম

ফরিদপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ফরিদপুর গণসমাবেশে বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের এমপি-মন্ত্রীরা জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচারসহ বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত ছিল। বিগত সরকার যে পরিমাণ অত্যাচার-নিপীড়ন করেছে তা এ দেশের মানুষ ভুলতে পারবে না। আওয়ামী লীগ সরকারে থাকা পলাতকদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সেই সঙ্গে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিতে হবে।’

সোমবার বিকালে ইসলামী আন্দোলন ফরিদপুর জেলার আয়োজনে শহরের জনতা ব্যাংকের মোড়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, ‘১৯৭১ সালের পর থেকে দেশ স্বাধীনতা অর্জন করলেও জনগণ অধিকার ও বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন। তবে ছাত্র-জনতা যে বিপ্লব ঘটিয়েছেন, মানুষ আজ নতুন করে স্বপ্ন দেখছে স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন সম্ভাবনাময় এক বাংলাদেশের। তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।’

তিনি বলেন, ‘ইসলামী রাষ্ট্র কায়েম করলে জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, আমাদের নারীরা অবাধে ধর্ষণের শিকার হবেন না এবং অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার সম্ভব হবে না। ইসলামী রাষ্ট্র কায়েম করে দেশে সুশাসন ও সুষম অর্থ বণ্টনের মাধ্যমে সবাইকে প্রতিষ্ঠিত করা হবে।’

ইসলামী আন্দোলনের ফরিদপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন– সংগঠনের জেলা সহ-সভাপতি মোহাম্মদ ওয়ালিউর রহমান রাসেল ও মাওলানা শাহ মো. জামাল উদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি খন্দকার ওয়াহিদুজ্জামান, ইসলামী আন্দোলন ভাঙ্গা উপজেলার সভাপতি আলহাজ আব্দুল মান্নান মাতুব্বর, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মো. সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা সভাপতি রেজাওয়ান হোসাইন মল্লিকসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের