বিরিয়ানি হাউজের ভেতরে ঢুকে পড়লো ট্রাক, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩

চট্টগ্রামে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত নতুন ব্রিজ গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আশিক ইরফান জানান, ‘বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় একটি রেস্টুরেন্টের ভেতর ইটবোঝাই ট্রাক ঢুকে পড়ে। ট্রাকটি দক্ষিণ চট্টগ্রাম থেকে শহরের দিকে ইট নিয়ে আসে। হোটেলের সামনে যাত্রী নিয়ে দাঁড়ানো একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মদিনা হোটেল অ্যান্ড বিরানি হাউজ রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হন।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থল থেকে আমরা একজনকে মৃত এবং আরও একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বেকারের সাহায্যে ট্রাকটি রেস্টুরেন্ট থেকে বের করে সড়কে নিয়ে এসেছি।’

/এএম/এএকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান