মাদ্রাসার নামে ভুয়া আবেদন করে চাল আত্মসাৎ, একজন আটক

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে ভুয়া আবেদন করে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইলিয়াছ শরিফ (৩২) নামে প্রতারকচক্রের এক সদস্যকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে মীরসরাই থানায় সোপর্দ করা হয়েছে।

ইলিয়াস উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের মৃত ইউসুফ শরিফের ছেলে।

মীরসরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের অফিস সহকারী সোহাগ আহমেদ বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের মাধ্যমে মীরসরাই উপজেলার ১৫টি হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার জন্য ১৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই ১৫টি প্রতিষ্ঠান সরাসরি চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিল। পরে চাল বরাদ্দ আসলে আমি আবেদন করা নম্বরে কল দিই। সে অনুযায়ী মাদ্রাসার প্রতিনিধিরা ছবি, জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে তা উত্তোলন করে নিয়ে যান।

‘মঙ্গলবার বিকালে উপজেলার বারইয়ারহাট উম্মাহাতুল মুমিন (রা.) মহিলা এতিমখানার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন অফিসে এসে অভিযোগ করেন, তার মাদ্রাসার নামে বরাদ্দ এক টন চাল তিনি পাননি। এটি শোনার পর চাল উত্তোলনকারী ইলিয়াছ শরিফকে কল দিয়ে অফিসে আসতে বলি। তিনি সন্ধ্যায় অফিসে আসলে জিজ্ঞাসাবাদ করার পর প্রতারণার মাধ্যমে চাল উত্তোলন করে তা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন।’

পিআইও আরও বলেন, ‘চাউল বরাদ্দ হওয়া আরও কয়েকটি মাদ্রাসার নম্বরে যোগাযোগ করা হলে সেগুলোও বন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রতারক চক্রটি আরও কয়েকটি মাদ্রাসার নামে বরাদ্দ চাল উত্তোলন করে ফেলেছে। সবগুলো আবেদন নতুন করে তদন্ত করা হবে। প্রতারক ইলিয়াছ শরিফকে মীরসরাই থানায় সোপর্দ করা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) মীরসরাই উপজেলা সভাপতি ও ছকিনা আয়েশা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা জমির উদ্দিন বলেন, ‘প্রতারক চক্রটি কৌশলে  আমাদের মাদ্রাসার নামেও ভুয়া আবেদন করে বরাদ্দ এক টন চাল আত্মসাৎ করে ফেলেছে। বিষয়টি জানার পর আমি উপজেলা পিআইও অফিসে যোগাযোগ করেছি। এ ঘটনায় জড়িত ইলিয়াছ শরিফ নামে এক প্রতারককে আটক করে মীরসরাই থানায় সোপর্দ করা হলেও তার নামে মামলা না করে চাল আত্মসাতের বিষয়টিকে দফারফা করার চেষ্টা চলছে বলে শুনেছি। উপজেলার ১৫টি মাদ্রাসার মধ্যে প্রকৃতপক্ষে কয়টি চাল বরাদ্দ পেয়েছে তা উদ্ঘাটনের পাশাপাশি প্রতারক চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে মীরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, ‘প্রতারণা করে চাল আত্মসাতে জড়িত ইলিয়াছ শরিফ নামে একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় পিআইও অফিসের অফিস সহকারীকে বাদী হয়ে নিয়মিত মামলা করার জন্য বলা হয়েছে৷’ প্রতারণা করে চাল আত্মসাতের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত করা হবে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের