সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ কারাগারে 

নরসিংদী প্রতিনিধি 
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৩

নরসিংদীর মাধবদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর শোয়া ১২টার দিকে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন। 

এ মামলায় আদালতে আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বাদীপক্ষ। আদালত আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠান। 

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা হয়। সেই হামলায় মাধবদীর শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে ৯ আগস্ট মাধবদী থানায় মামলা করেন৷ তারই পরিপ্রেক্ষিতে হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী নূরুল মজিদকে গ্রেফতার করা হয়৷ 

আসামিপক্ষের আইনজীবী খন্দকার হালিম বলেন, ‘আসামির বয়স ৭৮ এবং তিনি ঘটনাস্থলে ছিলেন না। তা ছাড়া তিনি অসুস্থ। এসব বিবেচনায় বাদীপক্ষের করা পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেননি আদালত।’ 

বাদীপক্ষের আইনজীবী আবদুল কাদির টিটু বলেন, ‘আমরা এই আদেশে অসন্তুষ্ট। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিভিশন করবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের