জয়পুরহাটে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

জয়পুরহাট প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩

জয়পুরহাট রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের রেলগেটের দক্ষিণ ও উত্তর পাশে এ অভিযান চালানো হয়।

এ সময় ওয়ার্কার্স পার্টির কার্যালয়সহ আনুমানিক ৫০টি টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হয়। এখানে রেলের জায়গায় থাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও উচ্ছেদ করা হবে।

রেলগেটের দক্ষিণ ও উত্তর পাশে এ অভিযান চালানো হয়

এদিকে, রেল কর্তৃপক্ষ হঠাৎ লিজ নেওয়া জমি থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী এসএম শাকিরুল ইসলাম বলেন, ‘প্রায় ৩৫ বছর ধরে রেলওয়ের জায়গা লিজ নিয়ে ব্যবসা করে আসছিলাম। দুদিন আগে মাইকিং করে জানানো হয়, শহরের রেলগেট এলাকায় রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমি ভেবেছিলাম, আমার লিজ নেওয়া সম্পত্তি। আজ (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে ভেকু দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে।’

জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘সকাল ১০টা থেকে শহরের রেলগেট এলাকায় রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম চলছে।’

ঈশ্বরদীর পাকশির বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘গত বছরের ২৮ নভেম্বর একই স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল রেলওয়ে। সেই সময় সরকারদলীয় প্রভাবের কারণে মাঝপথে অভিযান থেমে যায়। এখন আবারও রেলওয়ের সংস্কারে জয়পুরহাট রেলগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম