সাবেক মন্ত্রী এমএ মান্নানের জামিন শুনানি নিয়ে আদালতে হট্টগোল

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১২:৪৮আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫০

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিনের আদালতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় আদালতে জামিন শুনানি শুরুর সময় এ ঘটনা ঘটে। 

আসামিপক্ষের আইনজীবীরা এ সময় জামিন শুনানি শুরু করতে চাইলে বাদীপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, ‘মামলাটির অস্বাভাবিকভাবে তারিখ পড়েছে। গতকাল মিসকেস করে আজ তারিখ পড়েছে। এটি অস্বাভাবিক ঘটনা। বাদীপক্ষের আইনজীবীরা এই মামলা জামিন শুনানিতে প্রস্তুত নন।’

এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে আদালতের বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। পরে আদালত আজ বেলা আড়াইটাই মামলার জামিন শুনানির সময় নির্ধারণ করে দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, ‘গতকাল মঙ্গলবার নিম্ন আদালত সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন মঞ্জুর করেননি। পরে ওইদিন বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিনের আদালতে মিসকেস দাখিল করলে আজ বুধবার মামলার জামিন শুনানি সময় নির্ধারণ করেন।’

আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, ‘এই মামলায় অস্বাভাবিকভাবে কোনও তারিখ পড়েনি। স্বাভাবিকভাবে তারিখ পড়েছে। বাদীপক্ষ আসামি পক্ষের আইনজীবীর আদালতে এজলাসে হট্টগোল করেন। পরে আদালত আজ বিকালে আড়াইটায় জামিন শুনানির সময় নির্ধারণ করেন।

বাদীপক্ষের অপর আইনজীবী আব্দুল হক বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বাদীপক্ষে অবস্থান গ্রহণ না করে আসামি পক্ষে অবস্থান গ্রহণ করেন। এতে আদালতের ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়। এই মামলায় অস্বাভাবিকভাবে মিসকেস ও তারিখ পড়ে। বাদীপক্ষের আইনজীবীরা জামিন শুনানির জন্য প্রস্তুত ছিলেন না। তাই তারা জামিন শুনানির বিরোধিতা করেছেন। পরে তুমুল হট্টগোলের মধ্যে বিচারত এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। আজ আড়াইটায় জামিন শুনানির সময় নির্ধারণ করেন।

আরও পড়ুন: সাবেক মন্ত্রী মান্নানকে ওসমানী মেডিক্যালে স্থানান্তর

/এমএএ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম