বেশি দামে ডিম বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৫আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৫

নারায়ণগঞ্জে অতিরিক্ত মূল্যে ডিম বিক্রির অপরাধে একটি আড়তে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে ফতুল্লার দেলপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ‘ডিমের দাম বাজারে অনেক বেশি রাখা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ও বিশেষ টাস্কফোর্সের অভিযানের অংশ হিসেবে বাজার মনিটরিং করেছি। এ সময় অধিক মূল্যে ডিম বিক্রি করার অপরাধে শাকিল শাকিব ডিম হাউস নামে একটি আড়তে জরিমানা করা হয়েছে। এ ধরনের কোনও তথ্য পেলে আমাদের জানাবেন।  আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন– জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার প্রতিনিধি সালাহ উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম এবং পুলিশ সদস্যরা।

/এমএএ/
সম্পর্কিত
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
ডিমের বাজার কেন অস্থির, দাম বাড়ালো কারা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম