খেলাপি ঋণ ৫০৬ কোটি, জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ অক্টোবর ২০২৪, ২০:৪৮আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২০:৪৮

ব্যাংক এশিয়ার ৫০৬ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এমডি ক্যাপ্টেন সোহেল হাসানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার (২০ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

আদালতে ব্যাংকের আবেদনে বলা হয়, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে আনুমানিক ২ হাজার কোটি টাকার খেলাপি ঋণের মামলা রয়েছে। বিপরীতে বন্ধকী সম্পত্তির পরিমাণ নগণ্য। বিবাদীরা ইতোমধ্যে পার্লামেন্টে ঘোষিত শীর্ষ ২০ ঋণ খেলাপির অন্যতম। খেলাপি ঋণের দায় স্বীকার করলেও দায় পরিশোধে এগিয়ে আসছেন না তারা। বিবাদীরা দেশের বর্তমান পরিস্থিতিতে দেশত্যাগের পাঁয়তারা করছেন। দেশত্যাগ করতে পারলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অযোগ্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আদালত সূত্র জানায়, ৫০৫ কোটি ৯০ লাখ ১ হাজার ৯২৪ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে ব্যাংক এশিয়া লিমিটেড আগ্রাবাদ শাখা ২০২২ সালের ২৬ অক্টোবর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় ২ নম্বর বিবাদী ক্যাপ্টেন সোহেল হাসান। আপস মীমাংসার অংশ হিসেবে এ মামলার ৬নং বিবাদী ৬ কোটি টাকা পরিশোধ করেন। অন্য বিবাদীরা এ মামলায় এখনও হাজির হননি।

আদালতের আদেশে বলা হয়, এ মামলার ২নং বিবাদী সোহেল হাসানকে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হলো। তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের কপি বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বিশেষ শাখা, বাংলাদেশ পুলিশ মালিবাগ ঢাকা বরাবরে পাঠানো হোক। একই আদেশে এ মামলার ৩ থেকে ১২ নম্বর বিবাদীদের পাসপোর্টসহ পরবর্তী ধার্য তারিখে আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলার পরবর্তী তারিখ আগামী ১৮ নভেম্বর।

/এমএএ/
সম্পর্কিত
তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা
যে ভুলের কারণেই ঋণের ফাঁদে আটকা পড়ছে হাজার হাজার মানুষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনআসলাম চৌধুরীর ফলাফল নিয়ে আদেশ বৃহস্পতিবার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম