প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে হত্যা

নড়াইল প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ১৫:২৪ আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৫:২৪

নড়াইলের লোহাগড়ায় সবিতা রাণী বালা (৫৭) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, রবিবার (২০ অক্টোবর) দিনগত গভীর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সবিতা লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দৌলতপুর গ্রামের পরিতোষ মণ্ডলের স্ত্রী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ল্যাপটপে স্কুলের কাজ শেষে ঘরে একা ঘুমিয়ে পড়েন সবিতা। তার স্বামী বাড়ির অন্য রুমে ঘুমাচ্ছিলেন। রাতের কোনও এক সময় চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে চোরের দল। ধারণা করা হচ্ছে, সবিতা চোরদের চিনে ফেলায় গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো করে সবিতার ব্যবহৃত ল্যাপটপ এবং হাত, গলা ও কানে পরা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

লোহাগড়া থানার ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।’

হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে ওসি জানান।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক