ভোলায় আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভোলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ২১:২০আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২১:২০

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পালিত পুত্র ও ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ভোলার সিনিয়র স্পেশাল জজ আদালত।

সোমবার (২১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দেশত্যাগে এই নিষেধাজ্ঞা জারি করেন। ভোলার আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করেন। আবেদন শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

উল্লেখ্য, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, গ্যাসকূপ খননসহ নানা অনিয়মের মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের তদন্তাধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম