কুষ্টিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ১৫:৫২আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৫:৫২

কুষ্টিয়ার মিরপুরে জাহাঙ্গীর (২৫) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকার আমিরুলের বাড়িতে চুরি করতে ঢোকেন কয়েকজন যুবক। স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যান। তাদের মধ্যে জাহাঙ্গীর নামে ওই যুবককে স্থানীয়রা আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল বলেন, ‘রাতেই স্থানীয় লোকজন আমাকে ফোন করে চোরকে পিটুনি দেওয়া হচ্ছে বলে বিষয়টি জানায়। পরে শুনলাম স্থানীয় জনতার পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে, বিষয়টি তারা দেখছে।’

মিরপুর থানার ওসি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
কোরবানির প্রাণীর হাটে এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম