ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১০৩ রোগী 

ফরিদপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ১২:৫৮আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৫৮

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিপ্লব (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ রোগী। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন। রবিবার (৩ নভেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া বিপ্লবের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। সে গত ১ নভেম্বর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়।

সিভিল সার্জন জানান, ডেঙ্গুতে এ পর্যন্ত ফরিদপুরে ১০১৭ জন আক্রান্ত হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯২৩ জন। মৃত্যু হয়েছে তিন জনের।

তিনি আরও বলেন, ‘ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা মুমুর্ষূ অবস্থায় ফরিদপুরে ভর্তি হয়। তবে তারা সঠিক সময় চিকিৎসা নিলে হয়তো সুস্থ হয়ে যেতো। কোনও রোগীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘আমরা জেলার প্রতিটি ইউনিয়ন, উপজেলা পরিষদ, পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দিয়েছি ডেঙ্গু প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার। পাশাপাশি মানুষকে সচেতন করতে মাইকিং এবং লিফলেট বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরেও আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা ও সেমিনার করছি।’

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান