কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৪, ১৭:৩১আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৭:৩৮

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত লাগোয়া সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছেন স্থানীয়রা। বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সৈকতের টুরিজম পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অবৈধ দখলদাররা প্রশাসনের ওপর চড়াও হয়ে উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজারের কাচ ভেঙে ড্রাইভারকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

জানা যায়, পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে কলাপাড়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। এর আগে আইনি নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনার সরিয়ে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলেও অনেকে সরিয়ে নেয়নি। গতকাল সৈকতের সৌন্দর্য ও শৃঙ্খলা ফেরাতে প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় প্রশাসন।

সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম ও পূর্বপাশে এলোমেলোভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা চৌকি, বস্তা পলিথিন দিয়ে খাবার হোটেল, ঝিনুক, পানের দোকান এবং অস্থায়ী ব্যবসা করছিল। সৌন্দর্য বাড়ানোসহ পর্যটকরা যাতে সৈকত এলাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় দ্বিতীয় দিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয়রা সরকারি কাজে বাধা দেয়। লাঠি দিয়ে বুলডোজারের কাচ ভেঙে ফেলে। ড্রাইভারকে মারধরের চেষ্টা করলে তিনি পুলিশের নিরাপত্তা নিয়ে চলে আসেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান