চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ নভেম্বর ২০২৪, ১৯:২৮আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৯:২৮

চট্টগ্রামে চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান। সোমবার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।   ‍

মৃত দুজন হলেন– ওমর ফারুক (২০) ও শাবানা (৩০)। তাদের মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার বাসিন্দা এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯ জন সরকারি হাসপাতালে এবং ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে চলতি বছর এ পর্যন্ত ৩ হাজার ৬৪৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৯৫৭ জন, নারী এক হাজার ১৭ জন এবং শিশু ৬৭০ জন আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, চট্টগ্রামে চলতি বছর ৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ২০ জন নারী এবং ৪ জন শিশু। জানুয়ারিতে ২ জন, মার্চে ১ জন, জুলাইয়ে ১ জন, আগস্টে ১ জন, সেপ্টেম্বরে ১১ জন, অক্টোবরে ৯ জন ও নভেম্বরে ১৪ জন ডেঙ্গুতে মারা যান।

আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৬৩ জন মহানগরের এবং ১ হাজার ২৮১ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লোহাগাড়ায় ২০৮ জন। এ ছাড়া সাতকানিয়ায় ১৫২ জন, সীতাকুণ্ডে ১৮০, রাউজানে ১৫১, বাঁশখালীতে ৭৪, চন্দনাইশে ৮২, পটিয়ায় ৮৭, কর্ণফুলীতে ৬০ জন আক্রান্ত হয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম