টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চালুর দাবি

টেকনাফ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ২১:৪৮আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২১:৪৮

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি চেয়ে সেন্টমার্টিন দ্বীপে একটি মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্র-জনতা। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত মানববন্ধনে দ্বীপের পর্যটন ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে সেন্টমার্টিনে কোনও পর্যটককে ঢুকতে না দেওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা।

জানা গেছে, পর্যটন মৌসুমে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটক সংখ্যা একেবারেই কমে গেছে এই প্রবাল দ্বীপে। ফলে অলস সময় পার করছেন দ্বীপের মানুষজন। নাব্য সংকটের কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে জাহাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জাবেদ ইকবাল বলেন, ‘দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণের প্রস্তাব প্রত্যাহার এবং সরকারের পক্ষ থেকে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্বীপবাসীর জীবন-জীবিকার পথ খুলে দেওয়া হোক। দ্বীপের বাসিন্দাদের কথা ভেবে পর্যটকদের এখানে ভ্রমণে অনুমতি দেওয়া হোক। না হলে দ্বীপে কোনও জাহাজ ভিড়তে দেওয়া হবে না।’

স্থানীয়রা বলছেন, দ্বীপের ১০ হাজার মানুষের ৯০ শতাংশই পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। তাদের আয় হয় মাত্র চার মাস। সে সময় টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় ঘরে ঘরে বেড়েছে অভাব।

ব্যবসায়ী ইসহাক বলেন, ‘এক কুচক্রীমহল টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে একটি জাহাজ চালিয়ে ইচ্ছাকৃতভাবে আমাদের ১০টি জাহাজ বন্ধ করে দিয়েছে। কক্সবাজার থেকে যে জাহাজ যায় তা ব্যয়বহুল হওয়ায় পর্যটকরা আগ্রহ হারাচ্ছেন সেন্টমার্টিন ভ্রমণে। ফলে এখানকার হোটেল, দোকানপাট, রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসায়ী এবং শ্রমিকরা অনেকটা অলস সময় পার করছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম