গত সাড়ে ১৫ বছর জাতি জিম্মিদশায় ছিল: ডা. শফিকুর রহমান

মাদারীপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ২১:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২১:৫০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মিদশায় ছিল। মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব কারা করেছেন? আমার দেশের কৃষক-শ্রমিক তারা করেছেন? করেছেন যারা উঁচুতলায় থাকেন তারা। যারা করেছেন মানুষ তাদের শাসক বানায়নি, তারা নিজে নিজেই শাসক হয়েছে।’ সোমবার সন্ধ্যা ৭টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির এ সময় বলেন, ‘ইসলামের দৃষ্টিতে যদি দেশ গড়তে পারি তাহলে আর এ দেশে কেউ ঘুষ খেতে সাহস করবে না, দুর্নীতি করবে না এবং মানুষের মধ্যে কোনও বৈষম্য থাকবে না, বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায়বিচার পাবে। যদি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর যেই সমাজের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত থাকে অথবা মানুষ অন্যায়কে নীরবে হজম করে, সেই সমাজ থেকে আল্লাহতায়ালা তার রহমত উঠিয়ে নেন।’

বিগত সময়ের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইলেকশনের সময় যারা ক্যান্ডিডেট হয় তাদের সম্পদের বিবরণ দিতে হয়। ২০১৪ সালে যে সম্পদ ছিল, ২০১৮ সালে দেখা গেলো সেই সম্পদ ২০ গুণ বেড়ে গেছে। আয়ের উৎস হিসেবে দেখানো হলো মাছের চাষ। খোঁজ নিয়ে দেখা গেলো, তার কোথাও একটি পুকুরও নেই।’

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলিসুর রহমান, সাবেক জেলা আমির আবদুস সোবহান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, পৌর আমির মাওলানা আলমগীর হোসেন, পৌর নায়েবে আমির আবদুর রহিম মোল্লা, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি সাইফ হাসানসহ অনেকেই।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের