সুন্দরবনে অসুস্থ পর্যটকের চিকিৎসাসেবায় এগিয়ে এলো কোস্টগার্ড

খুলনা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১২

সুন্দরবনের কটকা এলাকায় পর্যটকবাহী জাহাজে অসুস্থ হয়ে পড়েন এক নারী পর্যটক। তাকে চিকিৎসা সহায়তা দিতে এগিয়ে আসে বাংলাদেশ কোস্ট গার্ড। এতে সুস্থ হয়ে ওঠেন ওই পর্যটক।

রবিবার (১৫ ডিসেম্বর) কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, ১৩ ডিসেম্বর একটি পর্যটক দল ‘এমভি দি ক্রাউন’ জাহাজে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণে আসে। দিবাগত রাত সোয়া ১২টায় সুন্দরবনের কটকায় অবস্থানকালে জাহাজের যাত্রী রহিমা আক্তারের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে চিকিৎসা সহায়তার অনুরোধ করে। তাৎক্ষণিক সমুদ্রে অবস্থানরত কোস্ট গার্ডের জাহাজ নোয়াখালী থেকে একটি মেডিক্যাল টিম প্রয়োজনীয় ওষুধ-সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডারসহ সেখানে আসে। ওই মেডিক্যাল টিমের চিকিৎসায় রোগী স্বাভাবিক অবস্থায় আসেন। পর্যটক ও জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফেরে এবং সবাই বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, জনগণের সেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পর্যটন মৌসুমে সাধারণত এ ধরনের জাহাজগুলো সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহিন এলাকায় গিয়ে থাকে। সেখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম এবং জরুরি চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত দুরূহ বিষয়।

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম