জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি

কুমিল্লা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৫

‘স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এসব কথা বলেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা তার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি। তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করছি।’

নির্বাচনের বিষয়ে তিনি জানান, সংস্কার কমিশনের রিপোর্টের পর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশনের উপ-প্রকল্প পরিচালক (ডাটাবেজ) মেজর মো. মামুনুর রশিদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন অফিস, কুমিল্লা অঞ্চলে কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তারা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী