যশোরে বোমা ফাটিয়ে যৌনকর্মীকে অপহরণ!

যশোর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৬, ২১:১৭আপডেট : ১৮ মার্চ ২০১৬, ২১:১৯

যশোর পতিতাপল্লীতে হামলা যশোর শহরের একটি পতিতাপল্লীতে বোমা হামলা চালিয়ে এক যৌনকর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বোমার স্প্লিন্টারে পাঁচ যৌনকর্মী আহত হন। শুক্রবার দুপুরে বাবুবাজার পতিতালয়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত শহরের বাবুবাজার পতিতালয়ের ২ নম্বর গলির মহসীনের বাড়িতে প্রবেশ করে। তারা ঘরমালিক শিমুর ডেরা থেকে অন্তরা (২২) নামে এক যৌনকর্মীকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি বোমার বিস্ফোরণ ঘটালে আহত হন মেঘলা, চিংরি, অঞ্জলী, তানিয়া, বৈশাখী প্রমুখ।
তাদের মধ্যে মেঘলা ও চিংরিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি সূত্র জানায়, অন্তরার সঙ্গে এক যুবকের ভালোবাসার সম্পর্ক রয়েছে। সম্প্রতি তার সঙ্গে ঝগড়াও হয় এবং ছেলেটি অন্তরাকে চড়-থাপ্পড়ও মারে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে তুলে নিয়ে যাওয়া হতে পারে।

তবে এই পল্লীর বাসিন্দা বিউটি জানান, অন্তরা আজ তার গ্রামের বাড়ি যেতে চাইছিল। কিন্তু তাকে শনিবার যেতে বলা হয়। এ কারণেও এই ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে শক্তি উন্নয়ন সংস্থার (যৌনকর্মীদের নিয়ে কাজ করা) সাংগঠনিক সভাপতি নূরুন্নাহার রানু বলেন, বোমার শব্দে এসে দেখি বোমায় আহত দু’জন রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। তাদের রিকশায় করে হাসপাতালে পাঠিয়েছি।

কী কারণে বোমা হামলা তা তিনি বলতে পারেন না। এটি অপহরণ নাকি প্রেম ঘটিত ব্যাপার তা এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি।

যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার এসআই বিধান কুমার বিশ্বাস ও তোফায়েল আহমেদ জানান, বিস্ফোরিত বোমার ১২টি জালের কাঠি, একটি নাট, কিছু টিনের টুকরা ও টেপ জব্দ করা হয়েছে। অন্তরা অপহৃত নাকি প্রেমের টানে গেছে—তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।        

/বিটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি