খুলনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ প্রার্থীকে জরিমানা

খুলনা প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ০৩:০০আপডেট : ১৯ মার্চ ২০১৬, ০৩:০০

খুলনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ প্রার্থীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৮ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ বিল্লাল হোসেন খান। তাৎক্ষণিকভাবে প্রার্থীদের কাছ থেকে জরিমানার ২০ হাজার টাকা আদায় করা হয়।
দেড় শতাধিক লোক নিয়ে মিছিল করার অভিযোগে সুরখালি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (চশমা) আব্দুল হাদি সরদারকে ৬ হাজার, গঙ্গারামপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল-আমিনকে ২ হাজার, বালিয়াডাঙ্গার সদস্য প্রার্থী শাজাহানকে ১ হাজার, জলমা ইউনিয়নের বিপ্রদাস,রেজাউল সরদার ও রথিন্দ্রনাথকে ৩ হাজার টাকা  করে, আব্দুল হাইকে ১ হাজার টাকা এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী আফরোজা খাতুনকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক বলেন, নিয়ম না মেনে দলের প্রচারণা চালানোয় এসব প্রার্থীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান