বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো নিপুণকে, লন্ডন যেতে পারেননি

সিলেট প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ১২:৪৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১২:৫৯

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে লন্ডনে যেতে দেয়নি বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার কথা ছিল।

ইমিগ্রেশনের সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নিপুণকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। লন্ডনে যেতে না পেরে তিনি সিলেট থেকে ঢাকায় চলে যান।

সিলেট ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর ই বাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিত্রনায়িকা নিপুণের সিলেট ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনে যাওয়ার কথা ছিলে। তার লন্ডনে যাওয়ার ব্যাপারে গোয়েন্দা সংস্থার আপত্তি থাকায় তাকে যেতে দেওয়া হয়নি।’

ওসি আরও জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে লন্ডনে যেতে দেওয়া হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
আজীবনের জন্য নিষিদ্ধ নিপুণ  
নিপুণের ‘শাস্তি চেয়ে’ এফডিসিতে মিছিল
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ