বাগেরহাটে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ২১:৩১ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২১:৩১

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

জেলা পু‌লি‌শের বি‌শেষ শাখার প‌রিদর্শক কাজী শা‌হিদুজ্জামান জানান, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের কাছে চাঁদার দাবিতে তার বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এলাকায় ফিরে আসছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নানুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, ৫ আগস্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ী ও গাজীপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নারী নির্যাতন, চাদাঁবাজি, হামলা-ভাঙচুর ও লুটপাটসহ ১৪ মামলা রয়েছে। গ্রেফতারকৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক