২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

মেহেরপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯ আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯

১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্তের ১০৪নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

নুর হোসেন ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মুজিবনগর মাঠের মধ্যে দিয়ে স্বর্ণ চালান করা হবে– এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেন বিজিবির মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামসহ তার সঙ্গে থাকা ফোর্স। সন্দেহভাজন এক ব্যক্তি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করেন বিজিবির সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করে সে। বিজিবি তার পেছনে ধাওয়া করে। পরে মাঠের মধ্যে থেকে আটক করা হয় নুর হোসেনকে। তার শরীরে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক রিমান্ড শেষে কারাগারে
১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শাহজালালে বিমানের টয়লেটে মিললো ৬ কেজি স্বর্ণ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক