আওয়ামী লীগ নেতা শিশির কারাগারে

নরসিংদী প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা পুলিশ শিশিরকে গ্রেফতার করে নরসিংদী ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। আজ ডিবি পুলিশ তাকে নরসিংদী আদালতে হাজির করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতে নথি আনয়ন সাপেক্ষে পরবর্তী শুনানি করা হবে বলে জানানো হয়।

এদিকে, রবিবার সকাল সাড়ে ১০টায় পুলিশি নিরাপত্তায় শিশিরকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে হাজির করা হয়। পরে, এই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে দুপুরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের