চট্টগ্রাম স্টেশনে ট্রেনের যাত্রীদের তোলা হচ্ছে বিআরটিসির বাসে

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৮ জানুয়ারি ২০২৫, ১৬:১০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:১০

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে কোনও ট্রেন গন্তব্যে ছেড়ে যায়নি, কোনও ট্রেন পৌঁছেনি। স্টেশনে ঠাঁই দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ (আরএনবি) আছে সেনাবাহিনীর টিমও।

সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতের পর থেকেই চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য ভিড় করছেন স্টেশনে। ট্রেন বন্ধ থাকায় ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের টিকিটের টাকা। ট্রেন চলাচল না করায় অনেক যাত্রী ক্ষুব্ধ হচ্ছেন।

এ ছাড়াও ট্রেনের যাত্রীদের জন্য বিভিন্ন গন্তব্যে নেওয়ার জন্য ২০টি বিআরটিসি বাস রাখা হয়েছে চট্টগ্রাম রেলস্টেশনে। ট্রেনের টিকিট দেখালেই বিআরটিসি বাসে তোলা হচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রামে মোট সাতটি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। তবে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ১৩টি আন্তনগর, ১০টি লোকাল এবং চারটি মেইল ট্রেন চলাচল করে।

নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে সিলেট যাওয়ার কথা ছিল। সিলেটে ভ্রমণের উদ্দেশ্যে আমি পরিবার নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছি। তবে স্টেশনে গিয়ে দেখি, স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল করছে না। আমরা বাসে করে যাইনি। কারণ এত দূরের ভ্রমণ বাসে স্বস্তির হবে না।’

চট্টগ্রাম বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার জুলফিকার আলী বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের জন্য ২০ বাসের ব্যবস্থা করেছি। শুধু ট্রেন যাত্রীদের এ সার্ভিস দেওয়া হচ্ছে। ট্রেনের টিকিট দেখালেই বাসে উঠতে দেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে ট্রেনের টিকিট নেওয়া হচ্ছে। বাড়তি কোনও ভাড়া আদায় করা হচ্ছে না। ইতোমধ্যে সিলেটে দুটি, ঢাকায় দুটিসহ দেশের বিভিন্ন গন্তব্যে দুপুর ১টা পর্যন্ত ৫টি বাস ছেড়ে গেছে। যাত্রী হলে বাকি বাস ছেড়ে যাবে।’

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রানিং স্টাফ ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রার্নিং স্টাফরা রাত ১২টা থেকে দাবি আদায়ে কর্মবিরতি পালন করছি। এ কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, ‘রার্নিং স্টাফরা কর্মবিরতি পালন করছেন। এ কারণে সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে কোনও ট্রেন গন্তব্যে ছেড়ে যায়নি। কর্মবিরতি পালনকারীদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।’

চট্টগ্রামে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, ‘স্টেশনে পুলিশ সতর্ক অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্টেশনে যাত্রীদের ভিড় নেই। যাত্রীরা চাইলে একই টিকিটে বিআরটিসি বাসে যাওয়ার সুযোগ আছে।’

রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ (চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার) ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে হলে আট ঘণ্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনও রানিং স্টাফকে তার বিশ্রামের সময় কাজে যুক্ত করলে বাড়তি ভাতা-সুবিধা দেওয়া হয়; যা রেলওয়েতে ‘মাইলেজ’ সুবিধা হিসেবে পরিচিত।

২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়। ওই চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে তা সর্বোচ্চ ৩০ কর্মদিবসের সমপরিমাণ করার কথা জানানো হয়। এ ছাড়া বেসামরিক কর্মচারী হিসেবে রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে পাওয়া কোনও ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন রানিং স্টাফরা।

/এমএএ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম