মানিকগঞ্জ মেডিক্যালে কেনাকাটায় দুর্নীতির তদন্তে দুদক

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১৭:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:১১

মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় দুর্নীতি ও অসঙ্গতি অনুসন্ধানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদকের একটি বিশেষ টিম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে কমিশনের আরও দুই কর্মকর্তা এ অভিযানে অংশ নেন।

দুদক কর্মকর্তারা প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালের আউটডোর-ইনডোর, কিচেন, স্টোর রুমসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন দুদক কর্মকর্তারা।

অভিযান শেষে সাংবাদিকদের ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘এই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে রোগীদের খাবার, চিকিসার পরিবেশ ও ওষুধসহ বিভিন্ন কেনাকাটায় নানা ধরনের দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের নির্দেশ মতে আমরা অভিযানে এসেছি।’

তিনি বলেন, ‘আমাদের কাছে আরও অভিযোগ রয়েছে, এই হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ করা কম্বল কম দামে কিনে বেশি দাম দেখানো হয়েছে। আমরা এখানে এসে যেসব কম্বল দেখেছি তা কখনও ২ হাজার ৪০০ টাকা হতে পারে না। আমাদের কাছে মনে হয়েছে, এ ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি হতে পারে। এ ছাড়া হাসপাতালের রান্নাঘরে গিয়ে দেখা যায়, রোগীদের খাবারের জন্য ২২০ গ্রাম মাছের টুকরো বরাদ্দ থাকলেও আমরা ১৫৫ গ্রাম পেয়েছি। পাশাপাশি রোগীদের সঠিকভাবে খাবার বিতরণ করা হচ্ছে না বলে রোগীদের অভিযোগ রয়েছে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন– দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আরিফ আহমেদ ও উপসহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় এবং হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী।

/এমএএ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী