নদীতে গোসলে নেমে নিখোঁজ আরও দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর আরও দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন রাজশাহীর ডুবুরি দলের সদস্যরা। এর আগে অপর একজনের মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই এলাকা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্কুল শিক্ষার্থীরা হলো– সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৬) এবং বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে, নিখোঁজের চার ঘণ্টার মাথায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাফিন ইসলাম (১৫) নামে অপর একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। তারা ছয় জন বিকালের দিকে স্থানীয় ফুলজোড় নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিন জন নদীতে ডুবে যায় এবং অপর তিন জন সাঁতরে উঠে আসে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাফিন ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বেলা ১১টা ৪৫ মিনিটে সারজিল এবং দুপুর ১২টা ১০ মিনিটে কৃষ্ণ নিয়োগীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, ‘নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। অভিযান চলাকালে শনিবার একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরের নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নদীর পানির গভীরতা ২৫ থেকে ৩০ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পেতে সময়ের বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ ৩ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে।’

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘নিখোঁজের পর থেকেই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ নিখোঁজ কিশোরদের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে রয়েছেন। উদ্ধার মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি