লক্ষ্মীপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৭

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা পাটওয়ারী এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘গ্রেফতার দুই জনকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে লক্ষ্মীপুরে চার ছাত্র নিহত হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান