দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন মিল্কভিটার শ্রমিকরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭

চাকরি স্থায়ী করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) শ্রমিকরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে মিল্কভিটার মূল ফটকের সামনে দ্বিতীয় দিনের মতো আন্দোলন ও কর্মবিরতি চলছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, দুই যুগের বেশি সময় ধরে মিল্কভিটায় দিনমজুর হিসেবে তারা কাজ করলেও হয়নি চাকরি স্থায়ীকরণ। উল্টো বাইরে থেকে লোক নিয়ে এসে কিছুদিন পরেই তাদের স্থায়ী করা হয়েছে। বাবা-মা মারা গেলেও নেই ছুটি, না আসলেই কাটা যায় সেদিনের মজুরি।

এসব অভিযোগ তুলে ধরে চাকরি স্থায়ীকরণের দাবিতে কাফনের কাপড় পরে এক দফা আন্দোলন, কর্মবিরতি ও অনশন শুরু করেছেন দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা শ্রমিকরা। দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ী করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই দাবি আদায়ে এবার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগামীতে মিল্কভিটাকে বয়কটের ঘোষণা দিয়েছেন এখানে কর্মরত শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকদের প্রধান সমন্বয়ক ওয়াছিউল বারী বলেন, ‘২০২৪ সালের আগস্ট মাসে চাকরি স্থায়ী করার জন্য কর্তৃপক্ষ ৯ দিন সময় নিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। পাশাপাশি ঈদে বা অসুস্থ হলেও ছুটি দেওয়া হয় না। বরং কাটা হয় মজুরি।’

শ্রমিকরা জানান, দাবি আদায় না হলে আগামীতে শাটডাউন করে দেওয়া হবে মিল্কভিটাকে। একই সঙ্গে শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান করে কাজে ফেরানোর পাশাপাশি প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনার দাবিও করেন তারা।

বাঘাবাড়ী মিল্কভিটার অতিরিক্ত মহাব্যবস্থাপক ড. সাইদুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতিদ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান