দিনাজপুরে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮

দিনাজপুরের বিরলে জাকির হোসেন (৫০) নামে একজন ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে উপজেলার পিপল্লা ঢেরাপাটিয়া বাজার এলাকার একটি গুদাম ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাকির দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। ওই গুদামঘরটিতে তিনি আটা, ময়দা ও চানাচুর তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তার একমাত্র মেয়ে ঢাকায় থাকেন। দুপুর থেকে জাকিরের মেয়ে আলমা রাইসা বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছিলেন, কিন্তু ফোনটি বন্ধ পেয়ে বাবার প্রতিবেশীর মোবাইলে ফোন করে বিষয়টি জানান। সন্ধ্যায় প্রতিবেশী গুদামঘরে জাকিরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, জাকির হোসেনের দুই বিয়ে। প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। মাস দুয়েক আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। প্রথম স্ত্রীর গর্ভে এক মেয়েসন্তানের জন্ম হয়। সেই সন্তান ঢাকায় থাকেন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১২টার দিকে সিআইডির সদস্যরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, গুদামে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। পরে তদন্তের জন্য সিআইডি টিমকে খবর দেওয়ার পর রাতেই সিআইডির সদস্যরা এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের মরদেহ উপুড় হওয়া অবস্থায় ছিল। মাথা ও গলা রক্তে ভেজানো। মুখমণ্ডলে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান