বিদেশি সিগারেটসহ দুই চোরাচালানি আটক

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ১৫:৪৫ আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৫:৪৫

মৌলভীবাজার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই জনকে আটক করা হয়েছে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে কমলগঞ্জ থানা এলাকার শমসেরনগর এয়ারপোর্ট রোডের রাজমহল মিষ্টির দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

আটক ব্যক্তিরা হলো– মৌলভীবাজার সদর  উপজেলার কদমহাটা গ্রামের জুবায়ের আহমেদ টিটু (২৮) এবং আধপাশা গ্রামের শংকর দেব (২২)।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ব্র্যান্ডের ১০ হাজার শলাকা সিগারেট এবং একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা ভারত সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে বিদেশি সিগারেট এনে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

এ ঘটনায় আটক দুই জন ও পলাতক দুই জনসহ চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক