বাগেরহাটের সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ২০:৪৩আপডেট : ১০ মার্চ ২০২৫, ২০:৪৩

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের চোরা শিকারিদের ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন বনরক্ষীরা। রবিবার দিবাগত রাত ৩টার দিকে বৌদ্ধমারী বাজার থেকে এই মাংস উদ্ধার করেন সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা।

সোমবার (১০ মার্চ) রাতে এই তথ্য নিশ্চিত করে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস বলেন, ‘জানা যায়, রবিবার রাত ২টার দিকে জয়মণির ঘোল এলাকা থেকে একদল শিকারি হরিণের মাংস নিয়ে সুন্দরবন থেকে উঠে আসছে। এই খবরে বনরক্ষীরা বৌদ্ধমারী বাজারে ওত পেতে থাকেন। কিন্তু তাদের অবস্থান টের পেয়ে শিকারিরা হরিণের মাংস ফেলে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস ও একটি হরিণের মাথা উদ্ধার করেন বনরক্ষীরা।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এ ঘটনায় কোনও শিকারিকে আটক করা যায়নি, তাই বন আইনে ইউডিআর (আনডিটেক্টিভ অফেন্স রিপোর্ট) মামলা হয়েছে। আর উদ্ধার হরিণের মাংস ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সোমবার দুপুরে চাঁদপাই স্টেশনে কেরোসিন ঢেলে নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম