নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক ২

নড়াইল প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ১৭:৫৬ আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৭:৫৬

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে হাসিম মোল্লা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকালে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।

নিহত হাসিম সিলিমপুর গ্রামের তোতা মোল্লার ছেলে। এ সময় দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে আট জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি ওয়ান শুটারগান এবং ১৮ রাউন্ড গুলিসহ সিরাজ মোল্লা (৪৪) ও আজিজার রহমান শেখ (৫৫) নামে দুই ব্যক্তিকে আটক করে।

কালিয়া থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে শুক্রবার বিকালে হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্লার সমর্থক ব্যবসায়ী রউফ মোল্লাকে গাজিরহাট বাজার থেকে লাঞ্ছিত করে প্রতিপক্ষ। এ ঘটনার প্রতিশোধ নিতে  শনিবার সকাল ১০টার দিকে সিলিমপুর গ্রামে ঠান্ডুর লোকজন প্রতিপক্ষ জনি মোল্লার লোকজনের ওপর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং ৫-৬ জনকে কুপিয়ে আহত করে। হামলা পরবর্তী সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত জনি মোল্লা গ্রুপের সমর্থক হাসিম মোল্লা দুপুরে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্য আহতরা হলেন– আব্দুল কাদের মোল্লা (৬০), আশিক (২০), পনি (৩০), জনি মোল্লা (৩৬) এবং পুলিশ সদস্য সজল ও চন্দন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মেহেদী হাসান আরও জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক