চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬ অবৈধ গাড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ২১:৩১আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২২:০২

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ এবং ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে ছয়টি অবৈধ গাড়ি জব্দ এবং চার মোটরসাইকেল আরোহীকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এই চেকপোস্ট বসানো হয়।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি জানান, যৌথ বাহিনীর নেতৃত্বে জেলার মতলব দক্ষিণ উপজেলায় মতলব দক্ষিণ থেকে গৌরিপুর এলাকার রাস্তায় এবং ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ বাজার এলাকার রাস্তায় পুলিশের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়। এ সময় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১১৫টি যানবাহনে তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকায় চার জন মোটরসাইকেল আরোহীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ ছয়টি গাড়ি জব্দ করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের